ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • চঞ্চল চৌধুরীর পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চনের শুভকামনা

    চঞ্চল চৌধুরীর পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চনের শুভকামনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হুট করেই বুধবার সকালে বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বাচ্চনের বু ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে শেয়ার করা হয় একটি ছবির পোস্টার। তাও আবার বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর সিনেমা সেটি!

    ক্যাপশনে তিনি লেখেন, ‘সব শুভকামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে হ্যাশট্যাগ করেছেন।

    বলিউডের বিগ বির পোস্টে চঞ্চলের নাম! অনেকেই প্রথমে বিশ্বাস করতে চায়নি হয়তো। কিংবা ফেইক আইডি ভেবে স্ক্রল করে গেছন। কিন্তু না, অমিতাভেল আসল আইডিই সেটি। জেনেশুনেই চঞ্চলকে শুভকামনা জানিয়েছেন বলিউড এই কিংবদন্তি। কারণ ছবিটি কলকাতার নির্মাতা সৃজিত নির্মাণ করছেন। তাও আবার প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক! সে জন্যই হয়তো অমিতাভের শুভ কামনা।

    এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। যেখানে মৃণাল সেনের চরিত্রে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। যেখানে দেখা যাচ্ছে, মহাসড়কের মধ্যে এক হাতে ভর দিয়ে আধা কাত হয়ে বসে আছেন ‘কারাগার’ অভিনেতা। তাকিয়ে আছেন পেছনে।

    এই সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। আগামী ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষেই ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা।

    উল্লেখ্য, কিছুদিন আগেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খানদের সঙ্গে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করেছিলেন চঞ্চল চৌধুরী। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে। সেই পরিচয়ের সূত্র ধরেই হয়তো এবার অমিতাভের ভালোবাসা পেলেন ঢাকার তারকা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ