ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নতুন সিনেমা নিয়ে ফিরছেন যশ

    নতুন সিনেমা নিয়ে ফিরছেন যশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী তারকা যশ মানেই যেন নতুন রেকর্ড তৈরি করা। ইতোমধ্যে ‘কেজিএফ’ সিরিজ দিয়ে বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা ছড়িয়ে গেছে। তবে কেজিএফের পর নতুন কোনো সিনেমায় তিনি অভিনয় করবেন, তা ভক্তদের এতদিন অজানা ছিল। এবার জানা গেল, নিজের নামের সঙ্গে মিলে যাওয়া একটি সিনেমায় অভিনয় করতে চলছেন তিনি। 

    সম্প্রতি ভারতের বিখ্যাত প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনের কর্মকর্তারা প্যান ইন্ডিয়ান তারকা যশের সঙ্গে দেখা করেছেন। যশের বাসায় প্রযোজনা সংস্থাটির ব্যক্তিরা দেখা করে যশের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন। সেখানে ঘোষণা করা হয় যে তাদের পরবর্তী চলচ্চিত্রের নাম ‘যশ ১৯’। এতে নামভূমিকায় থাকছেন যশ। 

    এ খবরে যশ-ভক্তরা দারুণ খুশি। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সিনেমাটি কে নির্মাণ করবেন কিংবা এতে কারা অভিনয় করবেন, তা এখনও প্রকাশ করা হয়নি।

    এদিকে গত ৬ জানুয়ারি ছিল যশের ৩৭তম জন্মদিন। এ উপলক্ষে এখনও ছুটি কাটাচ্ছেন এ তারকা অভিনেতা। জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। তিনি ভক্তদেরও জানিয়েছেন শুভকামনা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ