ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হোন, নেতাকর্মীদের কাদের

    আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হোন, নেতাকর্মীদের কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    আলোচনায় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    স্বাগত বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘সকলকে আহ্বান জানাবো প্রস্তুত হোন। সামনে আগামী নির্বাচন। সামনে সাম্প্রদায়িক শক্তি বিএনপির পৃষ্ঠপোষকতায় আজকে মাঠে নেমেছে জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী সাম্প্রদায়িক শক্তি। এদেরকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। ’

    তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র পায়ে দলে এগিয়ে যাবো। বিজয়ের সোনালী বন্দরে নৌকা নিয়ে আমাদের অভিযাত্রা শেষ করবো। ’

    বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা আমার দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে, আমার দেশে যারা সাম্প্রদায়িকতার উত্থান ঘটিয়েছে সেই বিএনপির হাতে এই দেশের ক্ষমতা আমরা তুলে দিতে পারি না। ’

    ওবায়দুল কাদের বলেন, ‘যারা এই বাংলায় গণতন্ত্রকে ধ্বংস করেছিল। জেলাখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। যারা এই বাংলায় ২১ আগস্ট, আমাদের নেত্রীকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা করেছিল। আইভী রহমানসহ ২৩ জনের প্রাণ কেড়ে নিয়েছিল, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছিল , ১৫ ফেব্রুয়ারি প্রহসন মূলক নির্বাচন করেছিল তাদের হাতে ক্ষমতা আমরা ফিরিয়ে দিতে পারি না’।  

    আলোচনা সভায় আওয়ামী লীগের মহানগর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ