ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • রাঙ্গাবালীতে ছাদের পলেস্তারা খসে স্কুলের অফিস সহকারী আহত 

    রাঙ্গাবালীতে ছাদের পলেস্তারা খসে স্কুলের অফিস সহকারী আহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জরাজীর্ণ ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। আহত অফিস সহকারীর নাম মিরন মিয়া (৪০)।

     

    জানা গেছে, বুধবার এসএসসির ফরম পূরণের কার্যক্রম চলাকালে হঠাৎ ছাদের একটি অংশ থেকে পলেস্তারা খসে পড়ে অফিস সহকারীর টেবিলে। এ সময় পলেস্তারা ছিটকে তার গায়ে পড়লে তিনি আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে ওই বিদ্যালয়ে ছয় কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়।

    ওই ভবনেই বিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে সমস্ত কার্যক্রম চলছে। কিন্তু দীর্ঘ ১০ বছর ধরে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। তবুও ব্যবহারের অনুপযোগী এ ভবনে ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে।

     

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ। কোথাও রড বের হয়ে গেছে। প্রায়ই পলেস্তারা খসে খসে পড়ে। আজকে বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন আমাদের অফিস সহকারী। জরাজীর্ণ ভবনের বিষয়ে এর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছি।

     

    এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর বলেন, পলেস্তারা খসে বিদ্যালয়ের অফিস সহকারী আহত হওয়ার বিষয়টি শুনেছি। ভবনটি দীর্ঘদিন জরাজীর্ণ। বিদ্যালয়ে ৩৯১ জন শিক্ষার্থী। সেখানে একটি ভবন দরকার। আশা করি, শিক্ষা প্রকৌশল এ বিষয়ে পদক্ষেপ নেবে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ