ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সামনে আরও কঠিন সময় আসবে: সেলিমা রহমান

    সামনে আরও কঠিন সময় আসবে: সেলিমা রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সামনে আরও কঠিন সময় আসবে; সেই কঠিন সময়ে সবাইকে শক্ত থাকতে হবে। ভয়-ভীতিসহ বিভিন্ন চাপ আসবে। এই চাপ উপেক্ষা করে শক্তভাবে থাকতে হবে। বিএনপির পিছনে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে।

    আজ সোমবার রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

    বিএনপিকে কর্মসূচি পালনে সরকার বাধা দিচ্ছে অভিযোগ করে সেলিমা রহমান বলেন, বিএনপিকে এতোটাই ভয় পাচ্ছে যে কর্মসূচি পালন করতে দিচ্ছে না। সভা-সমাবেশের মতো প্রত্যেক কর্মসূচিতে মামলা-হামলা করা হচ্ছে। অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। কয়েক মাসে প্রায় ১০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরপরও বিএনপির নেতাকর্মীরা পিছু হটে নাই। গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে তারা রাজপথে রয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ সময় ঢাকা জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ