ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন

    আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলটির নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ দায়িত্ব বণ্টন করেছেন।

    রবিবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    সে অনুযায়ী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  ড. হাছান মাহমুদ রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন। সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন মাহবুবউল আলম হানিফ। আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম খুলনা ও বরিশাল বিভাগ এবং ডা. দীপু মণি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বে রয়েছেন।

    সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন সিলেট বিভাগ, বি. এম মোজাম্মেল হক খুলনা বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম বিভাগ, এস. এম কামাল হোসেন রাজশাহী বিভাগ, মির্জা আজম ঢাকা বিভাগ, আফজাল হোসেন বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ বিভাগ এবং সুজিত রায় নন্দী রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন।

    গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে টানা দশমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান ওবায়দুল কাদের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ