ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় ছাত্রলীগের দুঃখ প্রকাশ

    মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় ছাত্রলীগের দুঃখ প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আগে সমাবেশে মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা সুশৃঙ্খল, জনদুর্ভোগহীন ও স্মার্টভাবে সম্পন্ন করায় ছাত্রসমাজ ও নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

    শনিবার (৭ জানুয়ারি) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে এ বার্তা জানানো হয়।

    এতে বলা হয়, ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য সামনে রেখে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা’ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অপরাজেয় বাংলার পাদদেশ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। শোভাযাত্রা সুশৃঙ্খল, জনদুর্ভোগহীন ও স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে সমাপ্ত করায় ছাত্রসমাজ ও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

    শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতি তাদের অভূতপূর্ব প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে অশুভ-অসুর-অন্ধকারের শক্তি ও সন্ত্রাসী-খুনি-জঙ্গিবাদের দোসরদের বিরুদ্ধে ইস্পাত-দৃঢ়ভাবে লড়ে যাওয়ার অঙ্গীকার বাংলাদেশ ছাত্রলীগকে মুগ্ধ করেছে, অনুপ্রেরণা দিয়েছে।

    অনুষ্ঠানের মঞ্চ ভেঙে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মুহূর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ওই ঘটনায় আহত জাতীয় নেতা, সাবেক নেতা, বর্তমান নেতাকর্মী, সংবাদমাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।

    বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যে শক্তিশালী, অদম্য ও আদর্শিক মনোবল নিয়ে সম্পূর্ণ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নান্দনিকভাবে শোভাযাত্রাটি শেষ করেছে, সেই শক্তিই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনে পথচলার প্রেরণা, বিজয় কেতনের পূর্বাভাস। সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকল্পে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতে আরও যত্নশীল ও সতর্ক থাকার শপথ নিয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ