ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • জহির উদ্দিন তুহিন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি

    জহির উদ্দিন তুহিন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পেয়েছেন বরিশালের কৃতি সন্তান ছাত্র নেতা জহির উদ্দিন তুহিন। গত ৩ জানুয়ারি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সাবেক মেধাবী ছাত্র নেতা জহির উদ্দিন তুহিন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবীদ আদর্শের রাজনীতিরত সঙ্গে যুক্ত রয়েছেন।

    তার তুখর রাজনীতির কারণে ইতিপূর্বে ছাত্রদলের বিভিন্ন পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

    ঢাকা কবি নজরুল সরকারি কলেজে অধ্যায়নরত অবস্থায় ছাত্রদলের বড় একটি অংশের নেতৃত্ব দেন তিনি। তুখর নেতৃত্বের কারণে মেধাবী এই ছাত্রনেতা পুরস্কার সরুপ কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদ লাভ করেন।

    এরপর অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন তিনি। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থেকে নেতৃত্ব দেন জহির উদ্দিন তুহিন। এরপর ঢাকা সিটি বিভক্তির পরে মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পান তিনি।

    সভাপতির পদে থেকেই আওয়ামী সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেন জাহির উদ্দিন তুহিন। রাজনীতিতে কঠোর পরিশ্রমি এবং পরীক্ষিত এই নেতা সবশেষ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন।

    জহির উদ্দিন তুহিন বলেন, ‘জাতীয়তাবাদী দল এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি। যতদিন বাঁচব বিএনপির সাথেই থাকবো।

    তিনি বলেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার, অধিকার আদায়সহ ভবিষ্যতে অবৈধ সরকার বিরোধী যেকোন আন্দোলনে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার প্রতিশ্রæতি ব্যক্ত করেন তিনি।

    উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ঘোষণা হওয়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের কমিটিতে জহির উদ্দিন তুহিনকে সভাপতি, সাদ মোর্শেদ পাপ্পা শিকদারকে সাধারণ সম্পাদক এবং মো. ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

    ৯ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে আছেন এস.এম সায়েম এবং সহ-সভাপতি পদে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন ও মনির হোসেন মৃধা।

    এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন রিন্টুকে। যুগ্ম সম্পাদক করা হয়েছে কাজী মহিউদ্দিন ও সাহান আলীকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ