ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নৌকার পক্ষে মাঠে নামলেন মাহি

    নৌকার পক্ষে মাঠে নামলেন মাহি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মনোনয়ন না পেয়েও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ নৌকার প্রররথী জিয়াউর রহমানের সঙ্গে মনোনয়ন ফরম জমা দুতে গিয়েছিলেন। বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।  

    চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহিয়া মাহি।

    শেষ পর্যন্ত তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। এ আসনে জিয়াউর রহমান নোকার কাণ্ডারি হয়েছেন।
    নৌকার পক্ষে মাঠে নেমেছেন জানিয়ে মাহি বলেন, ‘আজ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমান আঙ্কেলের সাথে গিয়েছিলাম মনোনয়নপত্র জমা দিতে এবং চাঁপাইনবাবগঞ্জ-২ এর উপনির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা করতে। নৌকার জয় হবেই ইনশাআল্লাহ। ’

    মাহি আরো বলেছেন, ‘নৌকা প্রতীক নিজেই একটি বড় ব্র্যান্ড। এই নৌকা দিয়েই আমি নিজেকে ব্র্যান্ডিং করছি। আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, এটা হয়তো এতদিন অনেকেই জানত না। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনের কারণে দেশবাসী এটা জেনেছে। ’

    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমানের সঙ্গে মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    অভিনেত্রী বলেন, ‘আমার আগে থেকেই আমার পরিকল্পনা ছিল, মনোনয়ন পেলে যা করব, না পেলেও তা করব। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকাকে বিজয়ী করা। তাতে আ.লীগ যাকেই মনোনয়ন দেয়। আমার মতো যারা মনোনয়ন পাননি, তাদের সকলের প্রতি অনুরোধ, নৌকার পক্ষে কাজ করুন। আপনারা মনোনয়ন পেলে যা করতেন, এখনও তাই করুন। সে লক্ষ্যে আমি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে কাজ শুরু করেছি। ’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ