ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • উপ-নির্বাচনে মনোনয়ন: আওয়ামী লীগ তিন, ১৪ দল দুই ও উন্মুক্ত একটি

    উপ-নির্বাচনে মনোনয়ন: আওয়ামী লীগ তিন, ১৪ দল দুই ও উন্মুক্ত একটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির এমপিরা পদত্যাগ করায় শূন্য হওয়া ৬টি আসনের উপ-নির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। অন্য দুটিতে প্রার্থী দেবে ওয়ার্কার্স পার্টি ও জাসদ। অন্য একটি আসন উন্মুক্ত থাকবে।

    রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সভা শেষে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


    তিন আসনে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদ।

    এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে ১৪ দলের জাসদ প্রার্থী দেবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।


    গত ১০ ডিসেম্বর বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

    এর ফলে বিএনপির এমপিদের আসনগুলো শূন্য হয়। সংরক্ষিত নারী আসন বাদে বাকি ছয় সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ