ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • রাজের বাসা ছেড়েছি, বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব: পরীমণি

    রাজের বাসা ছেড়েছি, বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব: পরীমণি
    পরী ও রাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না।

    তার (শরীফুল রাজ) আচার-আচরণ এমন যে একসঙ্গে থাকার পরিস্থিতি নেই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। তবে এখনো বিচ্ছেদ হয়নি। শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। ’

    শুক্রবার (৩০ ডিসেম্বর) বিবাহবিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসের পর শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এমনটি জানালেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

    বিয়ের এক বছর না ঘুরতেই শুক্রবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া পরীমণির এক স্ট্যাটাসে বিচ্ছেদের আভাস পাওয়া যায়। তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে পরীর বিচ্ছেদের ব্যাপারটি স্পষ্ট ছিল না।

    জানা গেছে, স্ট্যাটাস দেওয়ার আগে রাত সাড়ে আটটার দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরীমণি। এর পরেই স্ট্যাটাসটি দেন এ চিত্রতারকা।

    পরী লেখেন, হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।

    তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করেননি পরী। শনিবার পরী বলেন, এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আমার মনমানসিকতা এখন ভালো নেই, এর বেশি আর কিছু বলতে পারছি না।

    গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে ২০২১ সালে দু’জনের পরিচয় ও প্রেম; তারপর হুট করেই বিয়ে। চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর এ সম্পর্কের খবর। তারপর গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে আবারও তাদের বিবাহ সম্পন্ন হয়। এরপর গেল ১০ আগস্ট তাদের সংসারে জন্ম নেয় পুত্র সন্তান রাজ্য।  

    বিয়ে ও সন্তান জন্মের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের নতুন জীবন। রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি বেশ প্রশংসা কুড়ায়। তবে বছর না ঘুরতেই, বছরের শেষ দিন পরী দিলেন সম্পর্ক ছিন্নের খবর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ