ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মেহজাবীনের ঘরে এল সরকারি স্বীকৃতি

    মেহজাবীনের ঘরে এল সরকারি স্বীকৃতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটকের জনপ্রিয় অভিনেত্রেী মেহজাবীন চৌধুরী এবার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়ে বেশ আপ্লুত এই অভিনেত্রী। 

    বুধবার সেরা করদাতার সরকারি স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট পৌছেছে মেহজাবীনের ঘরে। এতেও উচ্ছ্বাসের শেষ নেই তার। এটাকে বছরের শেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ফেসবুকে এরকটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। পোস্ট করা ছবিতেও দেখা গেল তার খুশির আমেজ।

    বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। এদের মধ্যে ছয়জন তারকা ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন। অভিনেত্রী মেহজাবীনসহ তিনজন সেরা করদাতা হয়েছেন এবার। 

    গত ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গেজেট প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করেছে।

    যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন মেহজাবীন চৌধুরী, মাহফুজ আহমেদ ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ