ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • স্বরূপকাঠিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

    স্বরূপকাঠিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. নাসির (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অলংকারকাঠি গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত নাসির সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অলংকারকাঠি গ্রামের মো. সেকেন্দার মিয়ার ছেলে।

    পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নাসির বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। পরদিন প্রতিবেশী জামাল মিয়ার পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

    নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাসির নেশা করতেন বলে তার পরিবার ও এলাকাবাসী জানিয়েছে। ধারণা করা হচ্ছে, নেশার ঘোরে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ