ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • মঠবাড়িয়ায় পৌর শহরে ভরাট ও দখল হওয়া খাল খনন শুরু 

    মঠবাড়িয়ায় পৌর শহরে ভরাট ও দখল হওয়া খাল খনন শুরু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের জেলার প্রথম শ্রেণীর পৌরসভা মঠবাড়িয়া শহরে দীর্ঘ দিনের ভরাট ও দখল হওয়া খাল খনন শুরু হয়েছে। 

    বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের ৪ নং ও ৬ নং ওয়ার্ডের মধ্যদিয়ে বয়ে যাওয়া এ খালটি পুণঃ খনন শুরু করে পৌর কর্তৃপক্ষ।

    এর আগে মঙ্গলবার বিকেলে খাল খননের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ ও বিভিন্ন গণমাধ্যম কর্মি এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    স্থানীয়রা জানান, পৌর শহরের ৪, ৬ ও ৭ নং ওয়ার্ডের মধ্যদিয়ে বয়ে যাওয়া এ খালটিতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ময়লা ফেলে এবং বিভিন্ন কৌশলে স্থানীয় প্রভাবশালীরা দখল করে ফেলে। এর ফলে গত এক যুগের বেশী সময় ধরে বর্ষা মৌসুমে ৬ ও ৭ নং ওয়ার্ডে জলবদ্ধতা লেগেই ছিলো। এ বিষটি সুরহার জন্য বিগত দিনের মেয়র বা পৌর প্রশাসক কোন প্রকার উদ্যোগ নেয়নি। যা নব নিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর স্ব-প্রনোদিত হয়ে পুণঃ খননের উদ্যোগ নেয়। স্থানীয় বাসিন্দারা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে পৌর শহরের অন্যান্য খাল দখলমুক্ত ও পুণঃ খননের আহ্ববান জানান।

    পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, খালটি দীর্ঘ দিন ধরে ভরাট ও দখল হওয়ার কারনে ৬ ও ৭ নং ওয়ার্ডে বর্ষা মৌসুমে জলবদ্ধতা লেগেই থাকতো। একজন পৌর প্রশাসক হিসেবে জন সাধারনের কষ্ট লাঘবের জন্য খালটি পুণঃ খননের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর শহরের সকল খাল দখলমুক্ত ও পুণঃ খনন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ