ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ফখরুল-আব্বাসের জামিন মেলেনি

    ফখরুল-আব্বাসের জামিন মেলেনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অন্তবর্তীকালীন জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে চতুর্থবারের মতো তাদের জামিন আবেদন নাকচ করা হলো।

    বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এ আদেশ দেন। তবে রাজনৈতিক নেতা ও সম্মানিত ব্যক্তি হওয়ায় কারা কর্তৃপক্ষকে তাদের সুচিকিৎসার নির্দেশের দেন আদালত।

    এদিন মির্জা ফখরুল ও আব্বাসের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, মাসুদ আহমেদ তালুকদার ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। অন্যদিকে রাষ্ট্রপক্ষের হয়ে জামিনের বিরোধিতা করেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু।

    উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নাকচ করেন। এর আগে গত ৯, ১২ ও ১৫ ডিসেম্বর তিন দফায় ফখরুল-আব্বাসের জামিন আবেদন নাকচ করেন আদালত। 

    জামিন আবেদনকারী আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ  বলেন, পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উস্কানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের অন্তবর্তীকালীন জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক তাদের জামিন দেননি।

    প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। এর পরদিন পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর একাধিকবার তার পক্ষে জামিন চেয়ে আদালতে আবেদন করা হলেও তা নাকচ হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ