ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিএনপির ৫ আসনে লড়বে জাতীয় পার্টি

    বিএনপির ৫ আসনে লড়বে জাতীয় পার্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ছেড়ে দেওয়া আসনগুলোতে উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় পার্টি। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

    তিনি জানান, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা পাঁচ আসনে উপনির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংসদীয় ৫টি শূন্য আসনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। চলবে ২৫ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত পর্যন্ত। ওই দিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। পর দিন ২৬ ডিসেম্বর দলের পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের সঙ্গে দেখা করবেন প্রার্থীরা।

    নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিএনির সংসদ সদসদের পদত্যাগ করা সংসদীয় আসনগুলো হলো ঠাকুরগাঁও-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪ ও ৬ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। এ সব আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ