ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সর্বকালের সেরা অভিনয়শিল্পীর তালিকায় শাহরুখ খান

    সর্বকালের সেরা অভিনয়শিল্পীর তালিকায় শাহরুখ খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বে সর্বকালের সেরা ৫০ জন অভিনয়শিল্পীর তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ব্রিটিশ ম্যাগাজিন ‘এম্পায়ার’ এ তালিকা প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, ‘এম্পায়ার’ ম্যাগাজিনের এ তালিকায় শাহরুখ খানের পাশাপাশি রয়েছে বিখ্যাত তারকাদের নাম। টম হ্যাঙ্কস, মেরিলিন মনরো, মার্লন ব্র্যান্ডো, ড্যানজেল ওয়াশিংটন, রবার্ট ডি নিরো, নাটালি পোর্টম্যান, হিথ লেজার, টম ক্রুজ, লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হার্ডি, কেট উইন্সলেট, আল পাচিনোর মতো তারকারাও রয়েছেন সেরাদের এ তালিকায়।

    তালিকায় শাহরুখ খানের সঙ্গে তার কালজয়ী কিছু চরিত্র ও সিনেমার নাম তুলে ধরা হয়েছে। সিনেমাগুলো হলো—দেবদাস মুখার্জি (দেবদাস), রিজওয়ান খান (মাই নেম ইজ খান), রাহুল খান্না (কুছ কুছ হোতা হ্যায়) ও মোহন ভার্গব (স্বদেশ)।

    এ ছাড়া তালিকায় উল্লেখ করা হয়েছে, ‘প্রায় চার দশক ধরে কাজ করছেন এ তারকা (শাহরুখ খান)। তার বিলিয়ন বিলিয়ন ভক্ত রয়েছে। তিনি প্রায় সব ধরনের সিনেমায় অভিনয়ে পারদর্শী। এমন কিছু নেই যে তিনি করতে পারবেন না।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ