ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

    পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে বাসের চাপায় মো. মাহফুজ মোল্লা (২৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর মহাসড়কের পিরোজপুর নেসারিয়া মাহমুদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মো. মাহফুজ মোল্লা বরগুনার পাথরঘাটা উপজেলার মো. বেলায়েত মোল্লার ছেলে।

    প্রত্যক্ষদর্শী নিহতের মামাতো ভাই মোটরসাইকেল চালক মো. মিরাজ জানান, তারা মাছের ব্যবসা করেন। সকালে পাথরঘাটা থেকে মাছ নিয়ে পিরোজপুর সদর উপজেলার পাচপাড়া বাজারে বিক্রি করে পাথরঘাটা ফেরার পথে পিরোজপুর নেসারিয়া মাহমুদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সামনের সড়কে বসে একটি বাস তাদের ধাক্কা দেয়। 

    এসময় তার ফুফাতো ভাই মোটরসাইকেল থেকে রাস্তায় পরে গেলে বাসটি তার ফুফাতো ভাই মাহফুজকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। মাহফুজকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আসিফ জানান, মাহফুজ নামে ওই যুবককে দুপুর ২টা ২০ মিনিটের দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ