ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে যা দেখলেন স্বজনরা বরিশালে ৫-১০ টাকা ভাড়া বাড়িয়ে নিচ্ছে তিন চাকার যানবাহন, বিপাকে যাত্রীরা দেখে নিন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা, মেসি কত নম্বরে? কলাপাড়ায় বসতবাড়িতে দেখা গেল বিষধর শঙ্খিনী সাপ, গভীর রাতে উদ্ধার পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৩১ জন  সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড
  • ‘আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা’, বললেন মেসি

    ‘আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা’, বললেন মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে আগামীকাল রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। তবে তার আগে দলের অনুশীলনে মেসিকে না দেখে অনেকেই ধারণা করেছিলেন মেসি হয়তো চোটে পড়েছেন। 

    খবর রটেছিল ফাইনালের জন্য মেসি ফিট নন। বিষয়টি নিয়ে কথা বলেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি মেসির চোটের খবর শুনে অবাক হয়ে সেটি উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, মেসি সুস্থ।

    বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়ানোর আগে এ নিয়ে কথা বললেন লিওনেল মেসিও। দিলেন নতুন বার্তা। জানালেন ফাইনালের জন্য তিনি প্রস্তুত।  

    বুট পরা একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন মেসি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‌‘আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা।’ 

    হ্যাশট্যাগে লিখেছেন এডিডাসের স্লোগান, ‘ইম্পসিপল ইস নাথিং।’ এডিডাসের স্লোগান হলেও মেসি নিশ্চয়ই এটা মনেপ্রাণে বিশ্বাস করেন। আর সেই বিশ্বাস নিয়ে রবিবার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ