ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • তারেক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : নানক

    তারেক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সভানেত্রীকে হত্যা করতে গ্রেনেড মেরেছিল। এখন তারেক রহমান দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

    শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের বিজয় মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।  

    জাহাঙ্গীর কবির নানক বলেন, তারেক রহমান এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ওরা (বিএনপি) দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নানক বলেন, ১০ ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন আপনারা। এভাবে ওদের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

    বিজয় মিছিলে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঙ্গে আছেন প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

    মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শাহবাগ দিয়ে ড. কুদরত ই খুদা সড়ক (এলিফেন্ট রোড) দিয়ে মিরপুর রোড হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।

    ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের ব্যানারে নেতাকর্মীরা যোগ দিয়েছেন বিজয় মিছিলে।

    মিছিলটিতে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। নেতাকর্মীরা কেউ ট্রাকে, কেউ পায়ে হেঁটে মিছিলে অংশ নিয়েছেন। মিছিলে দেখা গেছে লাল-সবুজের আবহ।

    বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল শুরুর আগে একই জায়গা থেকে বিজয়ী বাংলার স্বর্ণজয়ন্তী বাস্তবায়ন পরিষদের ব্যানারে একটি মিছিল শুরু হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ