ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে যা দেখলেন স্বজনরা বরিশালে ৫-১০ টাকা ভাড়া বাড়িয়ে নিচ্ছে তিন চাকার যানবাহন, বিপাকে যাত্রীরা দেখে নিন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা, মেসি কত নম্বরে? কলাপাড়ায় বসতবাড়িতে দেখা গেল বিষধর শঙ্খিনী সাপ, গভীর রাতে উদ্ধার পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৩১ জন  সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড
  • ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স: এক নজরে পরিসংখ্যান

    ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স: এক নজরে পরিসংখ্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর মাত্র একটা দিন। আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের লড়াই দেখার অপেক্ষা শেষ হচ্ছে কালই। লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বযুদ্ধের চূড়ান্ত লড়াই। যে লড়াই শেষে একদল সোনালি ট্রফি হাতে বাড়ি ফিরবে। অন্য দলের সঙ্গী হবে আফসোস! কোন দলের হাতে উঠবে স্বপ্নের ট্রফি? আর্জেন্টিনা নাকি ফ্রান্সের?

    বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স নাম লেখানোর পর থেকেই আলোচনা চলছে। গত বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই পরাজয়ের মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ লিওনেল মেসিদের সামনে। পাশাপাশি বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচানোর সুযোগও আছে আলবেসিলেস্তদের।

    আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপে মুখোমুখি হয়েছে মোট তিনবার। ১৯৩০ সালে আর্জেন্টিনা ১-০ গোলে এবং ১৯৭৮ সালে ২-১ গোলে জিতেছিল। ২০১৮ সালে ফ্রান্স জিতেছিল ৪-৩ গোলে। মোট ১২ মুখোমুখিতে আর্জেন্টিনার জয় ৬, ফ্রান্সের ৩।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ