ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে: কাদের

    বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে: কাদের
    আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অংশ নেন ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছল-চাতুরী করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ দাবি করেন। দলটির ২২তম কাউন্সিল উপলক্ষে গঠিত স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি এ সভা করে।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতা তারাই কুক্ষিগত করেছে। শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে গণতন্ত্রের বিকাশমান প্রক্রিয়ায় রয়েছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওয়ামী লীগ।

    সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকসহ উপকিমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ