ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

    বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ও মডেল জিয়াউল হক পলাশ। পারিবারিকভাবেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

    পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ।  

    নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন মেহনাজ। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

    জানা গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় পলাশের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা রুম্মান মেহনাজ। পূর্বপরিচিত থাকায় পলাশ তার বাবা-মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন।  

    গত বছরের নভেম্বরের দিকে পরিবারের কথায় নাফিসার সঙ্গে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিসা তাকে পছন্দ করতেন। পরিচয়ের মাস তিনেক পর পলাশ-নাফিসার সখ্য বাড়তে থাকে।  

    সম্প্রতি পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন তিনি। অভিনয়-নির্মাণ সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ততা যাচ্ছে পলাশের। এতই ব্যস্ত যে এখনো মধুচন্দ্রিমায় যেতে পারেননি।

    কাবিলা নামে পরিচিত অভিনেতা পলাশ বলেন, ‘আমি বাবা-মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরস্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি। ’

    ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানালেন পলাশ।

    পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ