ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মাত্র ১৫ রানে অলআউট

    টি-টোয়েন্টিতে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে লজ্জার নজির

    টি-টোয়েন্টিতে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে লজ্জার নজির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ০-০-৩-০-২-১-১-০-০-৪-১- এটা কোনো আইএসডি নম্বর নয়। বা কোনো পাসওয়ার্ড নয়। এটা আসলে বিগ ব্যাস লিগের টিম সিডনি থান্ডারের ১১ জন ব্যাটারের রান। 

    শুক্রবার বিগ ব্যাশ লিগের ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৫ ওভার ৫ বল খেলে মাত্র ১৫ রানে অল আউট হয়ে যায় সিডনি থান্ডার। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে লজ্জার নজির গড়লো তারা।

    পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন স্কোর করেছে সিডনি থান্ডার। তারা তুরস্কের ২১ রানে অলআউট হওয়ার রেকর্ডের লজ্জাকেও ছাপিয়ে গেছে। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে তুরস্ক ২১ রানে অল আউট হয়েছিল।

    অ্যাডিলেড স্ট্রাইকার্স টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারাও যে শুরুতে আহামরি পারফরম্যান্স করেছে, এমনটা নয়। ৩২ রানে ৩ উইকেট তারা হারিয়ে বসেছিল। সেখান থেকে দলকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান ক্রিস লিন এবং কলিং ডি'গ্র্যান্ডহোম। লিনের ৩৬ আর গ্র্যান্ডহোমের ৩৩ বাদ দিলে অ্যাডিলেড স্ট্রাইকার্সদের বাকিদের স্কোর পাতে দেওয়ার মতো নয়। তাও আরও তিনজন দুই অঙ্কে পৌঁছেছিলেন। ১৩ করে রান করেন থমাস কেলি এবং হ্যারি নিলসেন। জ্যাক ওয়েদারল্ড ১০ করেছেন। এর বাইরে বাকিরা আটকে ছিলেন এক অঙ্কের ঘরেই। তাও তারা ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান করে কিছুটা লড়াই করার মতো জায়গা তৈরি করেছিল। 

    সিডনির ফজলহক ফারুকি ৩ উইকেট নিয়েছেন। গুরিন্দর সান্ধু, ড্যানিয়েল সামস, ব্রেন্ডন ডগেট ২টি করে উইকেট নিয়েছেন। কিন্তু রান তাড়া করতে নেমে সিডনি থান্ডার যা করল, তাতে বিশ্ব ক্রিকেট লজ্জায় মুখ ঢেকেছে। মাত্র ১৫ রানেই খেল খতম। এত কম রানে অল আউট হওয়াটা নিঃসন্দেহে সিডনির কাছেও বিশাল বড় বিপর্যয় তো বটেই। অ্যাডিলেডের হেনরি থর্নটন এবং ওয়েস আগারই গুড়িয়ে দেন সিডনির ইনিংস। থর্নটন ৫ উইকেট নিয়েছেন। ৪ উইকেট নিয়েছেন আগার। ম্যাথু শর্ট নিয়েছেন ১ উইকেট।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ