ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • যেভাবে নির্বাচিত হন বিশ্বকাপ ফাইনালের রেফারি

    যেভাবে নির্বাচিত হন বিশ্বকাপ ফাইনালের রেফারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখী হবে আর্জেন্টিনা-ফ্রান্স। সেই ম্যাচের বাঁশিটা বাজাবেন কে সেটাও চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

    পোল্যান্ডের সিমন মারচিনিয়াককে দেওয়া হয়েছে এই দায়িত্ব, তার সাথে সহকারী রেফারির দায়িত্বও পালন করবেন পোল্যান্ডের দুইজন। কিন্তু মারচিনিয়াক এই দায়িত্ব পেলেন কীভাবে? 

    বিশ্বকাপ ফুটবলের ফাইনালের জন্য ফিফা বেশ কিছু দিক বিবেচনা করে। প্রথম শর্ত হচ্ছে ফাইনালের রেফারি অবশ্যই দুই ফাইনালিস্ট দেশের কেউ হতে পারবে না। এটা ছাড়া অঘোষিত আরও বেশ কিছু নিয়ম আছে।
    যেমন চেষ্টা করা হয় ফাইনালিস্ট দুই দেশের সাথে যেন রেফারির কোনো ধরনের সম্পর্ক না থাকে। আবার চেষ্টা করা হয় ফাইনালিস্ট দুই দেশের বাইরের কোনো মহাদেশের রেফারি নিয়োগের। যদিও ইউরোপিয়ান রেফারিদের ক্ষেত্রে এই নিয়ম মানা যায় না, সে কারণে এবার রেফারির দায়িত্ব পেয়েছেন একজন পোলিশ। 

    ফিফা ফাইনালের আগে ১২ জনের রেফারির তালিকা চূড়ান্ত করে। সেখানে, ইতালির ড্যানিয়েল অস্তারি ও মেক্সিকোর সেজার রামোস সেমিফাইনালে থাকায় তাদের সম্ভাবনা কমে যায়। কমে যায় সেমিত অতিরিক্ত রেফারি ভেনেজুয়েলার জেসার ভ্যালেঞ্জুয়েলা ও কাতারের মোহামেদ আবলেল সালাম অতিরিক্ত রেফারি থাকায় তাদের সম্ভাবনাও কমে যায়। বাকিদের মধ্যে থেকে মারচিনিয়াককে বেছে নেওয়া হয়।

    কিন্তু কে এই মারচিনিয়াক? এই বিশ্বকাপে দুইটি ম্যাচে মারচিনিয়াক রেফারি ছিলেন। দুইটিই দুই ফাইনালিস্টের, অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচের পর আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও ছিলেন রেফারি। তার আগে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনা করেছেন। ২০১৬ ইউরোতে তিনটি ম্যাচে রেফারি ছিলেন, ছিলেন ২০১৮ ইউয়েফা সুপার কাপ ফাইনালে। এবার প্রথম পোলিশ রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ