ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • বিশ্বজুড়ে মেসির জার্সি ফুরিয়ে গেছে, বিপাকে অ্যাডিডাস!

    বিশ্বজুড়ে মেসির জার্সি ফুরিয়ে গেছে, বিপাকে অ্যাডিডাস!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপ এককথায় বললে একাই জমিয়ে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে তার জার্সির চাহিদা তুঙ্গে। তবে মেসির জার্সি পেতে মানুষের আগ্রহ সব রেকর্ড ভেঙেছে। কোথাও কোথাও তার জার্সি রীতিমতো ফুরিয়ে গেছে। তাই বিপাকে পড়েছে মেসিদের অফিসিয়াল জার্সি বিক্রি করা অ্যাডিডাস।

    আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস মেসির ১০ নম্বর এবং নামাঙ্কিত যত জার্সি তৈরি করেছে, বিশ্বকাপ উপলক্ষে সেগুলো এরই মধ্যে শেষ হয়ে গেছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স, স্পেনের রাজধানী রিয়াল মাদ্রি, কাতারের রাজধানী দোহা এবং জাপানের রাজধানী টোকিওতে অ্যাডিডাসের শো রুমে মেসির কোনো জার্সিই অবশিষ্ট নেই।
     
    এমনকি ক্রেতারা জার্সির সাইজ অথবা নারী পুরুষ কোনো কিছুরই বাছবিচার করছেন না। 

    অ্যাডিডাস দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। জার্মান এই প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা জার্সির স্পন্সর হওয়ার পর থেকেই তাদের ব্যবসা ফুলেফেঁপে বড় হতে থাকে। কারণ সারাবিশ্বে আর্জেন্টিনার জার্সির যত চাহিদা সবসময়, তা অন্য আর কোনো ফুটবল দলের নেই।

    সূত্র: মার্কা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ