ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা
  • ফাইনালে যে জার্সি পরে খেলবেন মেসিরা

    ফাইনালে যে জার্সি পরে খেলবেন মেসিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে বিস্ময় জাগানো হারে আসর শুরু করেছিল আর্জেন্টিনা। মেসিদের ওই দল এখন কাতার বিশ্বকাপের ফাইনালে। 

    আগামী রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচে নামার আগে চারদিকে আলোচনা ছিল কোন জার্সি পরে খেলবেন মেসিরা। 

    শেষ পর্যন্ত জানা গেছে, হোম জার্সি (আকাশি নীল-সাদা জার্সি) পরেই খেলবে দলটি। হোম জার্সি পরে খেলবে ফ্রান্সও। দুই দলের জার্সির রঙয়ের ভিন্নতার কারণেই বাছাই করার বিষয়টি সহজ হয়েছে।

    আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, মেসিরা ফ্রান্সের বিপক্ষে তাদের স্টার্টিং জার্সি বা আকাশি সাদা জার্সি পরে খেলবেন। যার প্যান্ট হবে সাদা এবং মোজাও হবে সাদা। নকআউট পর্বে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষেও ওই জার্সি পরে খেলেছিল ল্যাতিন দলটি। 

    ফ্রান্সও তাদের ব্লু বা নীল জার্সি পরে খেলবে। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্স এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ওই ম্যাচেও দুই দলই স্টার্টিং জার্সি পরে খেলেছিল। 

    উল্লেখ্য, বিশ্বকাপে মেসিদের জার্সি তিনটি। একটি আকাশি-সাদা জার্সির সঙ্গে কালো প্যান্ট, যেটাকে হোম জার্সি বলা হয়। অন্যটি অ্যাওয়ে জার্সি যার রং বেগুনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ