ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ১৮ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক

    তুরস্কে নিখোঁজ ছেলের সন্ধানে অঝোরে কাঁদছেন বৃদ্ধা মা

    তুরস্কে নিখোঁজ ছেলের সন্ধানে অঝোরে কাঁদছেন বৃদ্ধা মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্ক প্রবাসী নিখোঁজ সন্তান রুবেল মাহামুদ সোহাগের সন্ধানে অঝোরে কাঁদছেন তার বৃদ্ধা মা পিয়ারা বেগম।  বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামের মৃত আব্দুল লতিফ আকনের সন্তান রুবেল মাহামুদকে নিয়ে দুশ্চিন্তায় মায়ের কান্নায় প্রতিবেশিরাও কাঁদছেন।

    স্বজনদের দাবি, কর্মসংস্থানের উদ্দেশ্যে ২০১০ সালে দুবাই পাড়ি জমায় রুবেল। এর ২৫-২৬ দিন পর ওমান যান। ওমান থেকে ২০১২ সালে তুরস্ক পৌঁছে সেখান থেকে নিখোঁজ হন রুবেল। অধ্যাবধি তার কোনো সন্ধান না মেলায় পরিবার আজও চরম হতাশায় ভুগছে।

    রুবেলের বৃদ্ধা মা পিয়ারা বেগম বলেন, ছোট ছেলে সিঙ্গাপুর প্রবাসী মামুন কবীরের সঙ্গে মুঠোফোনে রুবেলের শেষ কথা হয়। মোবাইলে কবীরকে রুবেল বলেছিল ও গ্রীসে যাবে। এরপর আজ ১০ বছর অবধি ওর কোনো সন্ধান পাচ্ছিনা। কিন্তু ওর মোবাইল নম্বর খোলা রয়েছে। ঘটনার প্রথম দিকে ফোন দিলে অন্য লোকে রিসিভ করে কথা বলতো।

    তিনি আরো বলেন, জার্মান প্রবাসী কুমিল্লা জেলার ফতেপুরের দালাল আবু তাহের রুবেলকে বিদেশে নিয়েছিল। পরে রুবেলের খোঁজ না পেয়ে দালালের সঙ্গে যোগাযোগ করলে সে জানায় তুরস্ক থাকা অবস্থায় রুবেলের পায়ে গুলি লাগেছে এবং  আটক রয়েছে। মুক্ত করতে অনেক টাকার প্রয়োজন। নানা অজুহাতে এভাবে আমার থেকে ৫ লাখ ও সিঙ্গাপুর প্রবাসী ছোট ছেলের থেকে ১৩ লাখ টাকা মোট ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা নেয়ার পর ছেলেকে ফিরিয়ে দেওয়াতো দূরের কথা এর পর সে আর কোনো তথ্যও দিতে চায় না।

    রুবেলের বৃদ্ধা মা কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘কবে আমার ছেলে দেশে আসবে কিংবা জীবদ্দশায় দেখা ভাগ্যে জুটবে কিনা আমি জানিনা’। হারানো ছেলের সন্ধান পেতে প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে তিনি দ্রুত কার্যকরী উদ্যোগ নেয়ার আকুতি জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ