ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • যুব মহিলা লীগে ঢাকা উত্তর-দক্ষিণে যারা নেতৃত্বে 

    যুব মহিলা লীগে ঢাকা উত্তর-দক্ষিণে যারা নেতৃত্বে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘোষিত হয়েছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের চার নেত্রীর নাম।

    ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি হয়েছেন ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক  নিলুফা রহমান।

    ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি হয়েছেন তাহেরা খাতুন লুৎফা,  সাধারণ সম্পাদক শামীমা রহমান।

    বৃহস্পতিবার দ্বিতীয় অধিবেশনে  যুব মহিলা লীগের সম্মেলন মঞ্চে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    আর সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্ব পেয়েছেন সভাপতি পদে আলেয়া সারোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক পদে শারমিন সুলতানা লিলি।

    এর আগে বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলন হয়। দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    এছাড়া অতিথি হিসেবে সম্মেলনে অংশ নিয়েছেন সভাপতিমণ্ডলীর সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ড. দীপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ