ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • লিটারে ৫ টাকা কমল সয়াবিন তেলের দাম

    লিটারে ৫ টাকা কমল সয়াবিন তেলের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমেছে। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।

    নতুন দাম অনুযায়ী, ১ লিটারে ৫ টাকা, ৫ লিটারে ১৯ টাকা এবং খোলা তেলের লিটারে ৪ ও ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    ১৩ ডিসেম্বর নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচনার সভায় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৭ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ১৯০ বা ১৯২ টাকায়। ৫ লিটারের বোতর সয়াবিন তেল বিক্রি হবে ৯০৬ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৯২৫ টাকায়। আর খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হবে ১৬৭ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৭২ টাকায়। সুপার পাম খোলা তেল বিক্রি হবে ১১৭ টাকায়, এখন বিক্রি হচ্ছে ১২১ টাকায়।

    এর আগে গত ১৭ নভেম্বর দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ