ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মুখোমুখি হচ্ছেন অপু-বুবলি

    মুখোমুখি হচ্ছেন অপু-বুবলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাকিব খানকে নিয়ে অনেকদিন ধরে দ্বন্দ্ব চলছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর। দুজনেই শাকিবের নায়িকা থেকে প্রেমিকা, অতঃপর সংসার করেছেন। শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়িয়েছে তাদের সম্পর্ক। এ ঘটনা নিয়ে তারা নিজেরাই বিভিন্ন সময়ে একে-অপরের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের তীর ছুঁড়েছেন।

    তবে দুজনের সামনাসামনি কখনো দেখা হয়নি। এবার সেই ঘটনাই ঘটতে যাচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন তারা। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে পিএইচ এন্টারটেইনমেন্টের আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেবেন অপু বিশ্বাস ও বুবলী।

    ‘ঢাকা ফ্যাশন ডে ২০২২’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক পিয়াল হোসেন জানান, অপু ও বুবলী দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা একসঙ্গে কোনো পারফর্মেন্সে অংশ নেবেন না। বরং আলাদাভাবে শো স্টপার হিসেবে পারফর্ম করবেন।

    অপু-বুবলী ছাড়া শোবিজের একঝাঁক তারকা অংশ নেবেন এই ফ্যাশন ডেতে। এর মধ্যে আছেন সাদিয়া ইসলাম মৌ, নিরব, ইয়ামিন হক ববি, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকে। তাদের পাশাপাশি দেশের ১০০ জন মডেল এই ফ্যাশন শোতে পারফর্ম করবেন।

    আয়োজক পিয়াল বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশেই এরকম আয়োজন হয়। তবে বাংলাদেশে এরকম বড় পরিসরে এবারই প্রথম ফ্যাশন ডে হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের পোশাক ও মডেলদের বিশ্ববাজারে তুলে ধরতে চাই।’

    প্রসঙ্গত, কদিন আগেই শাকিব খানের সঙ্গে সম্পর্ক, অপু বিশ্বাস সংক্রান্ত জটিলতা বিভিন্ন বিষয়ে একটি ভিডিও বার্তা দেন বুবলী। সেখানে তিনি জানান, শাকিবের সঙ্গে সম্পর্ক হওয়ার আগে তিনি জানতেন না, অপু-শাকিব বিবাহিত। অনেকের ধারণা কিংবা অভিযোগ, বুবলীর কারণে শাকিব-অপুর সম্পর্কে ভাঙন ধরেছিলো। তবে বুবলী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘তাদের ডিভোর্স হয়ে যাওয়াটা, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা। তারা তো ম্যাচিওর মানুষ। এটা কী সম্ভব যে, কারও দ্বারা প্ররোচিত!’

    ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। এর আগে ২০০৮ সালে অপু বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন শাকিব। সেই সংসারে একমাত্র পুত্র আব্রাহাম খান জয়ের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতির বিবাহবিচ্ছদ কার্যকর হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ