ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাঙালি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয় : শ ম রেজাউল করিম 

    বাঙালি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয় : শ ম রেজাউল করিম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ওরা (পাকিস্তানিরা) দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাই ওরা দেশের শ্রেষ্ঠ মেধাবীদের হত্যা করেছিল। বাঙালি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। বাঙালি সেদিন মরণ বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লাখ মানুষের বুকের তাজা রক্ত আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশের জন্ম হয়েছিল।

    বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে কেউ আর এই দেশের কোনো ক্ষতি করতে পারবে না।  
    তিনি বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-আলবদরদের যারা প্রতিষ্ঠিত করে তাদের গাড়িতে আমার বুকের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল, এখন তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদের সম্পর্কে সবাইকে সজাগ থেকে আগামী প্রজন্মকে ৭১ সালের ভয়াবহতার ইতিহাস সঠিকভাবে জানাতে হবে।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপি, জেলা পরিষদ নির্বাহী রেবেকা খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউনুফ জাকী, বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি, গৌতম চৌধুরী, সমীর কুমার বাচ্চু ও রুহিয়া বেগম হাসি প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ