ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বজ্রপাত ও গাছচাপায় ২ জনের মৃত্যু

    বজ্রপাত ও গাছচাপায় ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে ঝড়ো হাওয়া বৃষ্টি এবং তীব্র বজ্রপাতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার জানান, গলাচিপা উপজেলার পশ্চিম পাড় ডাকুয়া এলাকায় ঝড়ে গাছ চাপা পড়ে জলিল খান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

    অপরদিকে, মজিদবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার কিচলু  জানান, মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সেরজন আলী হাওলাদারের ছেলে আব্দুল জলিল নামে এক ব্যক্তি বজ্রপাতে মৃত্যু হয়।

    রোববার (৬ জুন) দুপুরে শুরু হওয়া ঝড় হাওয়া ও তীব্র বজ্রপাতের প্রভাবে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুপুরে পর থেকেই শহরের সব এলকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। জনজীবনে ব্যাপক প্রভাব পরেছে। জেলায় দেড় ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।

    বজ্রপাতে ট্রান্সমিটারের ক্ষতির পাশাপাশি অনেক এলাকায় বিদ্যুতের তারের ওপর গাছ পড়েছে এবং কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে।

    পটুয়াখালী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, শহরের বিভিন্ন এলাকায় তিনটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, এছাড়া অনেক এলাকায় বিদ্যুৎতের তারের উপর গাছ পড়ে আছে। ইতোমধ্যে আমাদের লোকজন কাজ শুরু করেছে।  যতদ্রুত সম্ভব আবারও সংযোগ পুর্নস্থাপনের চেষ্টা করছি। কাজ শেষ হলেই লাইন চালু করা হবে। তবে সেজন্য আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

    পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মাসুদ রানা  বলেন, দেড় ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৪৮ কিলোমিটার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ