ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • সত্যিকারের মেসিকে দেখলাম: ক্রোয়েশিয়া কোচ

    সত্যিকারের মেসিকে দেখলাম: ক্রোয়েশিয়া কোচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার জালে তিনবার বল জড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি গোল করেছেন, গোল করিয়েছেন। মেসির বাম পায়ের জাদু আর আলভারেজের দূরন্ত গতিতে বিশ্বকাপের মঞ্চে অসাধারণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

    এই ম্যাচে সত্যিকারের মেসিকে দেখতে পেয়েছেন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। দুর্দান্ত এই মেসির বিপক্ষে কিছুই করার ছিল না বললেন দালিচ। তার মতে, এই ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স করেছেন মেসি।

    একটি গোল ও একটি অ্যাসিস্টে আবারও ম্যাচসেরা হয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তাকে প্রশংসায় ভাসিয়ে প্রতিপক্ষ দলের কোচ দালিচ বললেন, ‘সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে বিপজ্জনক ছিল এবং তার সেই সামর্থ্য আছে। তার টেকনিক আছে এবং উচ্চ পর্যায়ের খেলা খেলেছে। এটাই সত্যিকারের মেসি যাকে আমরা দেখার আশা করি। আজ তাদের মাঝমাঠে চার জন মিডফিল্ডার ছিল এবং আমরা আগ্রাসী খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু মেসি যখনই দৌড়ায় পার্থক্য তৈরি করে, তৃতীয় গোলে সে যেটা করলো।’

    ক্রোয়েশিয়ার বিশ্বকাপ এখনই শেষ হয়ে যায়নি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা আগামী শনিবার। দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দল ফ্রান্স কিংবা মরক্কোর মুখোমুখি হবে তারা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ