ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মেসি নয়, পুরো আর্জেন্টিনাকে নিয়ে ভাবছে ক্রোয়েশিয়া

    মেসি নয়, পুরো আর্জেন্টিনাকে নিয়ে ভাবছে ক্রোয়েশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপে একের পর এক দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর আলবিসেলেস্তাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। তিনি গোল করার পাশাপাশি সতীর্থদের গোলে সহায়তাও করছেন। এক কথায় মেসিময় বিশ্বকাপই খেলছে আর্জেন্টিনা। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া শুধুমাত্র মেসি নয়, ভাবছে স্কালোনির পুরো দল নিয়ে।

    শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠার লড়াইয়ে মঙ্গলবার দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু ম্যাচ।

    মেসি এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে ৪ গোল করেছেন মেসি। এছাড়া দুটি গোলে সহায়তাও করেছেন। ৭ বারের ব্যালন ডি’অর জয়ী তিন ম্যাচে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

    যদিও গত আসরের রানার্সআপ ক্রোয়াটদের পরিকল্পনায় মেসি অবশ্যই থাকবেন। তবে দলটির ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচের মতে, শুধুমাত্র মেসিকে থামানোর জন্য মাঠে নামবেন না তারা।

    রোববার সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্রোয়েশিয়ার লক্ষ্য পুরো আর্জেন্টিনাকে ঠেকিয়ে দেওয়া। ‘মেসিকে থামানোর জন্য আমাদের এখনও নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। সাধারণত আমরা একজন খেলোয়াড়কে আটকানোর দিকে মনোযোগ দিই না বরং পুরো দলকে থামানোর চেষ্টা করি।’

    তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমরা তাদের থামানোর চেষ্টা করব, ম্যান-মার্কিং করে নয়। আর্জেন্টিনা দলে কেবল মেসিই নন, তাদের বেশ কয়েকজন দারুণ খেলোয়াড় আছে। আমাদের পুরো আর্জেন্টিনা দলকে থামাতে হবে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ