ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • তেলেগুর পর দেশীয় সিনেমায় প্রথমবার মেঘলা

    তেলেগুর পর দেশীয় সিনেমায় প্রথমবার মেঘলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেঘলা মুক্তা দেশি চলচ্চিত্রে প্রথম দৃষ্টি কাড়েন যৌথ প্রযোজনার সিনেমা ‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রে কাজ করে। তারপর তাকে দেখা যায় শাকিব খানের বিপরীতে যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’-এ। দুটি সিনেমাতেই পার্শ্বচরিত্রে কাজ করেন। মেঘলা প্রথমবার নায়িকা হিসেবে হাজির হন বিদেশি ছবিতে। ভারতের তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাবুডু’ ছবিতে অভিনয় করেছেন। যেটি ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভারতে দেড়শ সিনেমা হলে মুক্তি পায়।

    তেলেগু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করলেও দেশের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা হয়নি তার। তবে তার দীর্ঘদিনের অপূর্ণ আশা এবার পূর্ণ হয়েছে। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ ছবির প্রধান চরিত্র দিয়ে তিনি দেশি সিনেমায় কাজ করলেন।

    ফরিদুর রেজা সাগর প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের নতুন সিনেমা ‘পায়ের ছাপ’ মুক্তি পেতে যাচ্ছে ২৩ ডিসেম্বর।

    ইতোমধ্যে সেন্সরবোর্ড থেকে প্রশংসা নিয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘পায়ের ছাপ’। মূলত নারীপ্রধান গল্পের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা।

    এ সিনেমা প্রসঙ্গে মেঘলা বলেন, ‘আমাদের সমাজে একজন নারীকে স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করার গল্প এটি। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষশাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে পায়ের ছাপ ছবিতে।’

    তিনি আরও বলেন, ‘নারীর শূন্য থেকে শিখরে যাওয়ার গল্পই উঠে আসবে পায়ের ছাপ ছবিতে। এখন ভালো গল্প ও মেকিংয়ের ছবি দেখতে দর্শক হলে যাচ্ছে। আমার বিশ্বাস, পায়ের ছাপও একটি পরিপূর্ণ ছবি, যা দর্শক পুরোটা সময় উপভোগ করতে পারবেন।’

    ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম কনসালট্যান্ট আবু শাহেদ ইমন পায়ের ছাপ মুক্তির খবর জানিয়ে বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্ম সবসময় পরিচ্ছন্ন গল্পে চলচ্চিত্র নির্মাণ করে থাকে। এ সিনেমায় আমাদের দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শক পছন্দ করবেন এবং সাধারণ নারীরা এ ছবি দেখলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন।’

    মেঘলা মুক্তা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।

    পায়ের ছাপ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এ সিনেমার দুটি গানে কণ্ঠ দেন ঝিলিক ও আতিয়া আনিশা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ