ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা
  • সমালোচনায় বিদ্ধ সেই রেফারিকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা

    সমালোচনায় বিদ্ধ সেই রেফারিকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা
    মেসি হলুদ কার্ড দেখান আন্তোনিও মাতেউ লাহোজ। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জেতার পর আর্জেন্টিনার প্রধান তারকা খেলোয়াড় লিওনেল মেসির সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ম্যাচ পরিচালনাকারী রেফারি আন্তোনিও মাতেউ লাহোজ।

    মেসির মন্তব্য ছিল, “ফিফার উচিত বিষয়গুলো খেয়াল করা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এ ধরনের একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়।”

    আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সেই মন্তব্য ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা গুরুত্বের সঙ্গে নিয়েছে- এটা এখন বলাই যায়। কেননা, কাতার বিশ্বকাপে আর কোনও ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন না রেফারি লাহোজ। তাকে ইতোমধ্যেই বিশ্বকাপের আসর থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা।

    উল্লেখ্য, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারি লাহোজ দুই দল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড। সূত্র: ডেইলি মেইল


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ