ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি

    সেমিফাইনালে কে কার মুখোমুখি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩২ দলের কাতার বিশ্বকাপ থেকে রইলো বাকি ৪। বিশ্বকাপের গ্রুপপর্ব, শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের ৬০ ম্যাচের পথ-পরিক্রমা পেরিয়ে এখন সেমিফাইনালের লড়াইয়ের পালা। ইউরোপের দুটি, লাতিন অঞ্চলের একটি ও আফ্রিকা থেকে একটি দল সেরা চারের টিকিট কেটেছে। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ব্রাজিল, বেলজিয়াম, স্পেন, ইংল্যান্ডের মতো ফেভারিট দলগেুলো বাদ পড়ে গেছে।

    শেষ কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোল হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। একই দিন রাতে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে আর্জেন্টিনা। গতরাতে তৃতীয় কোয়ার্টারে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে মরক্কো।

    শেষ ধাপে চলে এসেছে মাসব্যাপী চলা বিশ্বকাপের সূচি। ডিসেম্বরের ১৩ তারিখে প্রথম সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে লড়বে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। পরেরদিন ১৫ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবেলা করবে মরক্কো। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

    একনজরে সেমিফাইনালের সময়সূচি:

    ১৪ ডিসেম্বর: আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া, রাত ১টা, লুসাইল স্টেডিয়াম

    ১৫ ডিসেম্বর: ফ্রান্স বনাম মরক্কো, রাত ১টা, আল বায়াত স্টেডিয়াম।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ