ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বিশ্বকাপে সেমিফাইনাল-ফাইনালে নতুন বল

    বিশ্বকাপে সেমিফাইনাল-ফাইনালে নতুন বল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব, রাউন্ড অব সিক্সটিন এবং কোয়ার্টার ফাইনালে ব্যবহার করা হয়েছে আল-রিহলা। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে জন্য নতুন বল ব্যবহার করার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আল-হিল্ম নামক বলটি সরবরাহ করেছে ফিফার অফিসিয়াল পার্টনার অ্যাডিডাস। আরবি আল-হিল্মের বাংলা অর্থ স্বপ্ন।

    এক বিবৃতিতে ফিফা এ কথা নিশ্চিত করে। আল-হিল্মও থাকছে আল-রিহলার মতো ‘কানেক্টেড টেকনোলজি’। অ্যাডিডাস ও ফিফার এই বিশেষ প্রযুক্তিতে বলটি কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকে। বল গোললাইন পার হলে কিংবা অফসাইডের বিষয়ে ভেতরে সংযুক্ত বিশেষ সেন্সরের মাধ্যমে সংকেত পাঠিয়ে রেফারিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

    মরুভূমির বালুর সোনালি রঙে করা হয়েছে বলটির মূল নকশা। একই সঙ্গে বলের ওপর রয়েছে কাতার বিশ্বকাপের লোগো ও দেশটির রাজধানী দোহার আদলে গ্রাফিকসের কাজ।

    আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ও মরক্কো-ফ্রান্সের সেমিফাইনালসহ বিশ্বকাপের ফাইনাল হবে এই বল দিয়ে। এছাড়া তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচটিও আল-হিল্ম দিয়ে খেলা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ