ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ডেল্টা ভেরিয়েন্ট ঠেকাতে 

    ​​​​​'উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না'

    ​​​​​'উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার ভারতীয় ধরন যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে এজন্য উত্তরাঞ্চলের কাউকে ধক্ষিণাঞ্চলের জেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

     রবিবার বেলা ১২টায় ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বারোচালা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু।  

    সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ের মধ্যে করোনা প্রতিরোধের টিকা নিয়ে নিবেন। সীমান্তবর্তী এলাকার কোন মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দিবেন না। 

    প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নিবেন।  আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতেও উন্নয়ন কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। ৬৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মেসার্স মনির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পৌর ভ‚মি অফিসের নির্মাণ কাজ শুরু করে। কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। 

    পরে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। এসময় অতিথিরা দোয়া মোনাজাতে অংশ নেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ