ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ছেলের হাতে বর্ষীয়ান অভিনেত্রী খুন!

    ছেলের হাতে বর্ষীয়ান অভিনেত্রী খুন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছেলের হাতে মৃত্যু হলেন বর্ষীয়ান অভিনেত্রী বীনা কাপুর। ভারতের হিন্দি টেলিভিশনের এই অভিনেত্রীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার ছেলেকে।


    বীনা কাপুরের ছেলের নামে অভিযোগ, বেসবল ব্যাট দিয়ে মা (বীনা কাপুর)কে পিটিয়ে মেরেছে সে। এরপর তার মরদেহ ৯০ কি.মি. দূরের জঙ্গলে ফেলে আসা হয়। মুম্বাইয়ের যুহুর বিলাসবহুল বাংলোতেই ঘটেছে এই হত্যাকাণ্ড।

    বীনা কাপুরের এই হত্যাকাণ্ডের খবর প্রথম সকলের সামনে আনেন সহ-অভিনেত্রী নীলু কোহলি। যিনি এই ৭৪ বছরের অভিনেত্রীর সঙ্গে একাধিক শোয়ে কাজ করেছেন। নীলুই জানান, বীনার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বীনার খুন নিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন নীলু। তিনি লেখেন, বেসবল ব্যাট দিয়ে মাথায় একের পর এক আঘাত করা হয় বীনাকে। এরপর তার মরদেহ ফেলে আসা হয় ৯০ কিলোমিটার দূরের জঙ্গলের মাথেরান নদীতে। বীনার যুক্তরাষ্ট্রে থাকা ছেলে আভাস পেয়েছিল কিছু একটা ঘটেছে, সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশের কাছে। এরপরই গ্রেপ্তার হয় অভিযুক্ত অন্য ছেলেকে।

    পুলিশের জেরায় অভিযুক্ত মেনে নিয়েছেন ১২ কোটির একটি সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু। আর মাথা গরমের বশে মাকে খুন করে বসেন সে। তবে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি এখনো বিস্তারিত ভাবে জানা যায়নি। আপাতত তদন্ত চলছে এই বিষয়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ