ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ব্রাজিলের জার্সিতে আর কি খেলবেন নেইমার?

    ব্রাজিলের জার্সিতে আর কি খেলবেন নেইমার?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপেই আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন নেইমার, এমনটাই বলেছিলেন তিনি। তবে ভবিষ্যৎ নিয়ে আবারও ভাবতে চান তিনি।

    কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে বেদনাদায়ক হারের পর অবসর প্রসঙ্গে নিশ্চিত করে কিছু বলতে চাননি এই ফরোয়ার্ড।

    নেইমার বলেন, ‘এই মুহূর্তে অনেক কিছু ভাবতে হবে। কারণ আমি মাথা গরম করে কিছু বলতে চাই না। জাতীয় দলে নিজের ভালোটা ভাবার জন্য সময় চাই আমার । আমি দরজা বন্ধ করছি না, তবে ফেরার ব্যাপারেও কোনো নিশ্চয়তা দিচ্ছি না। সবকিছু নিয়ে আরো একটু ভাবতে চাই আমি। ’

    ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে গেলেও এদিন অনন্য মাইলফলক ছুঁয়েছেন নেইমার। পেলের সমান ব্রাজিলের জার্সিতে তারও এখন ৭৭ গোল । কোনো ব্রাজিলিয়ান ফুটবলারই এই তালিকায় দুজনের ওপরে নেই। ৯৫ মিনিটে দুরূহ কোণ থেকে গোলটি করেছিলেন নেইমার। কিন্তু সমর্থকদের আশা পূরণ করতে না পারায় কেদেই মাঠ ছাড়তে হয় তাকে।

    সেই ভক্তদের উদ্দেশ্যে নেইমার বলেন, ‘আমার ও আমার সতীর্থদের প্রতি আপনাদের সমর্থন ও শ্রদ্ধার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি। আমরা আমাদের স্বপ্ন, লক্ষ্য অর্জন করতে পারিনি, তবে এটাই খেলার অংশ। ফুটবলে এমনই হয়। ’

    ২০২৬ সালে আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সেই আসরে নেইমারকে দেখা যাবে তো? 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ