ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ডাবল সেঞ্চুরিতে কিষাণের রেকর্ড

    ডাবল সেঞ্চুরিতে কিষাণের রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে ঈশান কিষাণ খেললেন অসাধারণ এক ইনিংস। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। সেটিও মাত্র ১২৬ বলে। ওয়ানডে ইতিহাসে এখন এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল ক্রিস গেইলের, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

    সেঞ্চুরির পর আরও মারমুখী হয়ে ওঠেন ঈশান কিষাণ। তার মারমুখী ব্যাটিংয়ে অসহায় হয়ে পড়ে টাইগারার। অবশেষে তাসকিনকে তুলে মারতে গিয়ে লং অনে লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি। ১৩১ বলে ২১০ রানের রেকর্ড ইনিংস খেলার পর থামলেন ঈশান কিষাণ।

    শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত।

    শুরুতেই ভারত শিবিরে ধাক্কা দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। শেখর ধাওয়ানকে তিন রানে আউট করে শুরুটা ভালো করেছিল টাইগাররা। কিন্তু কোহলি ও কিষাণের ক্যাচ মিসের কারণে শুরুর ভালোটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। কোহলি-কিষাণের দুর্দান্ত ইনিংসে অনেক ভালো অবস্থায় আছে ভারত। কোহলিও সেঞ্চুরির পথে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার এক বলে ৩ উইকেট হারিয়ে ৩২০ রান করেছে ভারত। কোহলি ৯৭ রান, আর রাহুল শূন্য রানে অপরাজিত আছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ