ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 

    এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

    পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাওলাদ্রা আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। 

    এ ছাড়াও বক্তব্য রাখেন ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, শিক্ষা অফিসার নাসির উদ্দিন খলিফা, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব , উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.লুৎফর রহমান, দুপ্রক সদস্য প্রভাষক এ কে এম মাসুদুজ্জামান, শিক্ষিকা আফরোজা আক্তার মুক্তা, ইফাত আরা, শিক্ষার্থী নিশা বিনতে জাহিদ, ইউসা কবির প্রমূখ। 

    বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ