ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • স্পেনের কোচ লুইস এনরিকে বরখাস্ত

    স্পেনের কোচ লুইস এনরিকে বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায়ে জাতীয় ফুটবল দলের কোচ লুইস এনরিকেকে বরখাস্ত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

    আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্পেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায় বিশ্বকাপের শেষ ষোলো থেকে বাদ পড়ায় লুইস এনরিকেকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে কাতার বিশ্বকাপে নিজেদের শক্তি দেখিয়েছিল স্পেন। কিন্তু ক্রমেই তা বিলীন হতে থাকে। পরের ম্যাচে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্রর পর জাপানের কাছে ২-১ গোলে হেরে যায় স্প্যানিশরা। আর রাউন্ড অব সিক্সটিনে মরক্কোর বিপক্ষে টাইব্রেকে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্পেন।

    বিদায়ের জন্য নিজেকে দায়ী করেন লুইস এনরিকে। এরপর দিনই বার্সেলোনার এই সাবেক কোচকে বরখাস্ত করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ২০১৮ সালে স্পেনের কোচের দায়িত্ব নেওয়া এনরিকের চুক্তি ছিল চলতি বছরের শেষ পর্যন্ত। তার আগেই তাকে বিদায় জানাল স্পেনের ফুটবল সর্বোচ্চ সংস্থা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ