ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • শেষ আটে কে কার মুখোমুখি

    শেষ আটে কে কার মুখোমুখি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোমাঞ্চকর সব লড়াইয়ের মাধ্যমে শেষ হয়েছে ২০২২ বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপ তথা শেষ ষোলো। এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল; যেখানে মুখোমুখি হবে শেষ আট দল।

     
    শেষ ষোলোর লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে ৩-১ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। এরপর আর্জেন্টিনা ২-১ গোলে হারায় অস্ট্রেলিয়াকে এবং ফ্রান্সের কাছে ৩-১ গোলে হারে পোল্যান্ড। ইংল্যান্ডের ৩-০ গোলে হারায় সেনেগালকে।  

    এরপর ক্রোয়েশিয়া ও জাপানের মধ্যকার ম্যাচটির নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় গড়ায় টাইব্রেকারে। এবারের বিশ্বকাপে প্রথম টাইব্রেকারে গড়ানো ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেয় ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়াটরা।

    শেষ ষোলোর শেষদিকে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেন ব্রাজিল। তবে আসল চমক দেখায় মরক্কো। এবার গোলশূন্য ১২০ মিনিট শেষে পেনাল্টি শুট-আউটে তারা হারিয়ে দেয় ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনকে। আর এই পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল।  

    আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শেষ আটের লড়াই। একনজরে দেখে দিন শেষ আটে উঠে আসা দলগুলোর মধ্যে কে কার মুখোমুখি হবে-

    তারিখ               সময়                         ম্যাচ 
    ৯ ডিসেম্বর        রাত ৯টা                     ক্রোয়েশিয়া-ব্রাজিল 
    ৯ ডিসেম্বর        দিবাগত রাত ১টা         আর্জেন্টিনা-নেদারল্যান্ডস 
    ১০ ডিসেম্বর      রাত ৯টা                      মরক্কো-পর্তুগাল
    ১০ ডিসেম্বর      দিবাগত রাত ১টা          ইংল্যান্ড-ফ্রান্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ