ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • রিয়াদ এবং মুশফিককে ‘ব্যাক’ করাতে চান কোচ ডোমিঙ্গো

    রিয়াদ এবং মুশফিককে ‘ব্যাক’ করাতে চান কোচ ডোমিঙ্গো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোববার শেরে বাংলায় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে একদমই ভাল খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ভক্ত-সমর্থক সবার ধারনা ও একান্ত বিশ্বাস ছিল, দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের প্রয়োজনে সঠিক সময়ে সঠিক কাজটিই করবেন রিয়াদ এবং মুশফিকুর রহিম।

    কিন্তু তারা তা পারেননি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই দু’জনই অস্বাভাবিক ধীর গতিতে ব্যাট করলেন এবং অনেকটা সময় উইকেটে থেকে একটি বাউন্ডারিও হাঁকাতে পারেননি। এক পর্যায়ে ৩৫ বলে ১৪ রান করে লেগস্ট্যাম্পের ওপর পিচ পড়া ডেলিভারিকে ফ্লিক করতে গিয়ে লেগবিফোর উইকেটের ফাঁদে জড়িয়ে পড়েন রিয়াদ।

    দ্বিতীয় ম্যাচের আগে আজ মঙ্গলবার শেরে বাংলায় শেষ অনুশীলনের এক পর্যায়ে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেকক্ষণ সময় কাটালেন রাসেল ডোমিঙ্গো।

    ইনডোরের ন্যাচারাল টার্ফের এক কোনে রিয়াদকে লেগস্ট্যাম্পের ওপর কিছু হাফ ভলি, ওভার পিচ ডেলিভারি ছুড়ে দিলেন; কিন্তু রিয়াদ প্রথম বলটি স্কোয়ার লেগে ফ্লিক করতে গিয়ে বোল্ড হলেন।

    পরের বার আবার লেগস্ট্যাম্প সোজা হাফভলি সোজা লং অফ বা লং অনে না খেলে স্কোয়ার লেগে ফ্লিক খেলতে গিয়ে আবার ব্যাটে বলে করতে পারলেন না।

    তৃতীয়বারও একই ভুলের পূনরাবৃত্তি ঘটায় রিয়াদকে কব্জি না ঘুরিয়ে লেগস্ট্যাম্প সোজা ডেলিভারিকে সোজা ব্যাটে খেলার কথা বললেন ডোমিঙ্গো। শেষ পর্যন্ত সোজা ব্যাটে খেলায় ব্যাটে বলে হলো। তারপর রিয়াদ আত্মবিশ্বাস নিয়ে ড্রাইভ, কাট, পুল সবই খেললেন।

    আসলে এ অভিজ্ঞ ক্রিকেটারকে নেটে কি বলেছেন হেড কোচ? প্রথম ম্যাচে অনেকক্ষণ ক্রিজে থাকার পরও বাউন্ডারি হাঁকাতে পারেননি রিয়াদ। তবে কি তাকে বাউন্ডারি হাঁকানোর টিপস দিচ্ছিলেন কোচ?

    দুপুরে প্রেস কনফারেন্সে সে প্রশ্নই উঠলো। এক সাংবাদিক প্রশ্ন করলেন, ‘তবে কি অভিজ্ঞ রিয়াদকে নেটে বাউন্ডারি হাঁকানোর টিপসই দিলেন?’

    ডোমিঙ্গোর জবাব, ‘না, না সেটা বাউন্ডারি হাঁকানোর টিপস নয়। তার মেরে খেলার তাগিদ। চেষ্টা বাড়ানোর কথা বলছিলাম। কারণ, আমার মনে হচ্ছিল রান করা ও শটস খেলার ইচ্ছে, একাগ্রতার চেয়ে উইকেটে টিকে থাকার প্রতিই রিয়াদ বেশি মনোযোগি ছিল। আর তাই সে লেগস্ট্যাম্পের ওপর হাফ ভলিকেও ব্যাটে বলে করতে পারেনি।’

    ডোমিঙ্গোর ধারনা, ‘রিয়াদ যদি শটস খেলার চেষ্টা করতেন তাহলে ঠিকই ডাবল কিংবা বাউন্ডারি হাঁকাতে পারতেন।’

    ওপরের গল্পটাই শেষ নয়। আরও আছে। মূলত বাংলাদেশ হেড কোচ রাসেল ডোমিঙ্গো মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমের ওপর এখনো আস্থা রাখতে চান। তার সোজা-সাপটা কথা, ‘আমি রিয়াদ আর মুশফিককে ব্যাক করাতে চাই। আমার বিশ্বাস- বিপদে, কঠিন ও জটিল পরিস্থিতি মোকাবিলায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও সামর্থ্য কাজে লাগবে।’

    জিম্বাবুয়ে সফরে রিয়াদের পরিসংখ্যান তুলে ধরে ডোমিঙ্গো বলেন, ‘সেখানে তিন ম্যাচের সিরিজে রিয়াদ ৮০ আর ৩৯ রানের দুটি ইনিংস খেলেছিল।’

    তার ধারনা, ‘মুশফিক আর রিয়াদ দুজনই এখন রানের খোঁজে রয়েছেন। ক্যারিয়ারের এ পর্যায়ে বিশ্বের বেশির ভাগ ব্যাটার সেভাবেই খেলে।’

    ডোমিঙ্গোর শেষ কথা, ‘যে ব্যাটার ২ ম্যাচ আগেই ৮০ করেছে, তাকে নিয়ে চিন্তার কিছু দেখি না আমি। তাদের ব্যাটিং সামর্থ্যের ওপর আমার আস্থা ও বিশ্বাস আছে যথেষ্ঠই।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ