ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • বিশ্বের সেরা ১০ টেনিস তারকার কোচ নিক মারা গেছেন

    বিশ্বের সেরা ১০ টেনিস তারকার কোচ নিক মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের সেরা ১০ টেনিস সেরা তারকার কোচ নিক বলেতিয়েরি (৯১) যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে মারা গেছেন।

    মার্কিন এ কোচকে ২০১৪ সালে আন্তর্জাতিক টেনিসের ‘হল অফ ফেমে’ জায়গা দেওয়া হয়। তার মৃত্যুর পর বিশ্ব টেনিস সংস্থার পক্ষ থেকে টুইট করে লেখা হয়— 'একজন অগ্রগামী, স্বপ্নদর্শী, পরামর্শদাতা, প্রশিক্ষক এবং বন্ধু-টেনিসের অন্যতম প্রভাবশালী নিক বলেতিয়েরি ৯১ বছর বয়সে মারা গেছেন'।

    আন্দ্রে আগাসি টুইট করে লেখেন— আমার বন্ধু নিক বলেতিয়েরি আমাদের ছেড়ে চলে গেছেন। কত ছেলেমেয়েকে নিজের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিলেন তিনি।

    গত মাসে বলেতিয়েরির মেয়ে অ্যাঞ্জেলিক অ্যানে জানিয়েছিলেন, তার বাবা মৃত্যু শয্যায়। তিনি ফেসবুকে লিখেছিলেন, বাবা জীবনের পরের পর্বে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সবাই তাকে মনে রাখবেন। আশা করি তার যাওয়াটা খুব শান্তির হবে। তোমাকে ভালোবাসি বাবা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ