ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • আর্জেন্টিনাকে নিয়ে ভাবছে না ব্রাজিলের এই বিস্ময়বালক

    আর্জেন্টিনাকে নিয়ে ভাবছে না ব্রাজিলের এই বিস্ময়বালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্রাজিলের বিস্ময়বালক রিচার্লিসন। তার কাছে জানতে চাওয়া হয় সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে দেখা হলে সে বিষয়ে তাদের পরিকল্পনা কী? 

    এ প্রশ্নটির উত্তরে রিচার্লিসন জানালেন, তিনি আপাতত আর্জেন্টিনাকে নিয়ে কিছু ভাবছেন না! রিচার্লিসনের ভাষায়, ‘প্রথমে আমরা ক্রোয়েশিয়ার কথা ভাবছি। এখন আমাদের সামনে ক্রোয়েশিয়া, ভাবনায় শুধু তারাই। (সেমিফাইনাল) পরের ধাপে। আসলে এখন আপনাকে ক্রোয়েশিয়া নিয়েই ভাবতে হবে।’

    ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রিচার্লিসন, পাকেতার গোলের পরই ব্রাজিল উদ্‌যাপন করেছে সাম্বা নাচের তালে। রিচার্লিসন তাদের উদযাপন নিয়ে বলেন, ‘ ‘এটা গুরুত্বপূর্ণ। তিনি (তিতে) খুশি। আমাদের দলটি যে একতাবদ্ধ, এমন উদযাপন তারই প্রমাণ।’

     নিজের পারফরম্যান্স নিয়ে রিচার্লিসনের ভাষ্য, ‘আমি খুব খুশি। আমাকে এভাবেই খেলে যেতে হবে। গোল করতে হবে।’

    ক্রোয়েশিয়া বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি আগামী শুক্রবার এডুকেশন স্টেডিয়ামে। সে ম্যাচ নিয়ে রিচার্লিসন জানালেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দল লক্ষ্যে স্থির এবং আমরা সবাই মনোযোগী।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ