ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • যে চিকিৎসায় ১০ দিনেই ফিট নেইমার

    যে চিকিৎসায় ১০ দিনেই ফিট নেইমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেইমারকে আপনি অভিনেতাই বলেন কিংবা প্রতিভাবান বলেন; এটা আপনাকে মানতেই হবে নেইমার ছাড়া ব্রাজিল অপূর্ণই থেকে যায়।গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ব্রাজিলের খেলার ধরন সেটা চোখে আঙুল দিয়েই দেখিয়েছে। 

    এক নেইমার ফেরাতে ব্রাজিল কীভাবে আমূলে বদলে যেতে পারে, তার প্রমাণও মিলেছে শেষ ষোলোর দক্ষিণ কোরিয়ার ম্যাচে। 

    বিশ্বকাপের প্রথম ম্যাচে পা মচকে ছিটকে যান নেইমার। তার আর বিশ্বকাপের মাঠে ফেরা হবে কিনা সে নিয়েও ছিল বিস্তর আলাপ। তবে সব সন্দেহ-শঙ্কা পেছনে ফেলে নেইমার ফিরেছেন এবং স্বরূপেই ফিরেছেন।
    তবে এই দশ দিনে নেইমারের ফেরার গল্পটা মোটেও সহজ ছিল না। কঠিন চিকিৎসাতেই নেইমারের মিলেছে এমন দ্রুত চোট মুক্তি।

    সুস্থ করে ম্যাচ ফিটনেসে ফেরাতে নানান চিকিৎসা দেওয়া হয়েছে নেইমারকে। এমনও হয়েছে তাকে প্রায় ২৪ ঘণ্টা ফিজিক্যাল থেরাপি দেওয়া হয়েছে। এছাড়া সুইমিং পুলে, জিমে এবং মাঠে তাকে নানান অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়েছে।

    এর মধ্যে নেইমার ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত হন। ওই জ্বর থেকেও তিনি সেরে উঠেছেন। তবে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকলেও নেইমার শতভাগ ফিট নন। এমনকি তার অনুশীলনের ফুটেজে দেখা গেছে ওজনও বেড়ে গেছে তার। 

    নেইমারকে ফিট করে তোলার প্রথম চিকিৎসা ছিল তার পায়ের ফোলা কমানো। ইনজুরিতে তার বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে ব্যথা পাওয়ার একদিন পরেই পায়ের ছবি দিয়ে নেইমার জানান যে, ফোলা কমে গেছে। এরপর তাকে নাসার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা বুট পরানো হয়।

    এতে করে তার পায়ের ব্যথা কমতে শুরু করে। শুরু হয় স্বাভাবিক পর্যায়ে ফেরানোর লড়াই। সেজন্য ঠাণ্ডা পুলে নামিয়ে দেওয়া হয় নেইমার ও সান্দ্রোকে। সেখানে পানির মধ্যে জগিং করেন পিএসজি তারকা। বল পায়ে মাঠে ফেরা ছিল শেষ ধাপ। ওই পরীক্ষায় রবিবার তিনি পাস করেছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ